সুইট কাটিমন আম: প্রাকৃতির এক অনন্য উপহার! 🥭
সুইট কাটিমন আম: প্রাকৃতির এক অনন্য উপহার
যাঁরা ফ্রোজেন বা ফ্রিজিং করা আম ছাড়াই সারা বছর দেশি আম খেতে চান, তাঁদের জন্য সেরা পছন্দ হলো সুইট কাটিমন আম। এখন বাংলাদেশে এটি ১২ মাসই চাষ করা সম্ভব হচ্ছে।
মূলত থাইল্যান্ডের একটি লেট-ভ্যারাইটি (নাবি জাত) আম হলেও বর্তমানে বাংলাদেশের সাপাহার, চাঁপাইনবাবগঞ্জসহ প্রায় সব জেলাতেই বাণিজ্যিকভাবে এটি চাষ করা হচ্ছে। এই আমের সবচেয়ে দারুণ একটি বৈশিষ্ট্য হলো এটি কলমের গাছ; ফলে গাছ ছোট আকারের হয় এবং খুব অল্প জায়গায় লাগানো যায়। তাই ঢাকা শহরসহ সারা দেশের সৌখিন ছাদ বাগানীদের কাছে এই আমের ব্যাপক জনপ্রিয় সৃষ্টি হয়েছে।
কাটিমন আমের বিশেষত্ব ও স্বাদ:
বারোমাসি ফলন: বছরে অন্তত ৩ বার ফলন পাওয়া যায়, যা বাংলাদেশে সারা বছর আমের চাহিদা মেটায়।
আকার ও স্বাদ: মিষ্টি, আঁশহীন (fiberless) এবং চমৎকার সুবাস যুক্ত। সাধারণত প্রতি কেজি ৩-৪টি বা ৪-৫টিতে হয়ে থাকে।
প্রাকৃতিক পরিচর্যা: মে, জুন, জুলাই ও আগস্ট মাসে সাধারণ দেশি আম পাওয়া য়ায়, ওই সময় কাটিমন গাছের সঠিক যত্নের স্বার্থে মূল ফলনটি নেওয়া হয় না, যাতে বাকি সময়ে স্বাস্থ্যকর আম পাওয়া যায়।
সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো আম না থাকায় কাটিমন আমের বিশাল চাহিদা সৃষ্টি হয়। Organico BD শতভাগ কারবাইডমুক্ত, পরিপক্ক ও কেমিক্যালমুক্ত আম নিয়ে কাজ করে।
অর্ডার ও ডেলিভারি তথ্য:
ডেলিভারি শুরু: ১ম সেপ্টেম্বর থেকে।
মূল্য: সময়ভেদে প্রতি কেজি ৩০০ টাকা থেকে শুরু করে ৪৫০ টাকা পর্যন্ত হতে পারে।
ডেলিভারি: এটি বেশ কিছুদিন ভালো থাকে, তাই সুদূর ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা রয়েছে।
যাঁরা শতভাগ কেমিক্যালমুক্ত, পুরোপুরি পরিপক্ক এবং মিষ্টতায় ভরপুর ভালো জাতের আম উপভোগ করতে চান, তাঁদের জন্য Organico BD-এর কাটিমন আম হতে পারে সেরা পছন্দ!


