OrganicO BD – Garden & River to Home Delivery | Since 2011
আমাদের গল্পটা কোনো ব্যবসার গল্প ছিল না, ছিল একটা বিশ্বাসের গল্প।
২০১১ সাল। আজকের মতো তখন অনলাইনে সবকিছু পাওয়া যেত না। ফেসবুকে আম বিক্রি, কুরিয়ারে আমের হোম ডেলিভারি – এই কথাগুলো মানুষ তখন কল্পনাও করতো না। মানুষ আম কিনতো বাজারে গিয়ে, দরদাম করে, ফরমালিন আর কার্বাইড আছে কিনা সেই ভয় বুকে নিয়ে।
ঠিক সেই সময়টাতেই নওগাঁর এক প্রত্যন্ত অঞ্চল দামুইরহাট থেকে আমাদের যাত্রা শুরু।
আমাদের হাতে ছিল একটাই সম্পদ – নওগাঁর বিখ্যাত নাক ফজলি আম। অনেকেই তখন এই আমটার নামও ঠিকমতো জানতো না। লম্বাটে, নাকের মতো সুঁচালো সামনের দিক, অসাধারণ মিষ্টি স্বাদ আর দীর্ঘদিন ভালো থাকার ক্ষমতা – এই আমটা ছিল আমাদের এলাকার গর্ব। আমরা ভাবলাম, এই খাঁটি জিনিসটা যদি ঢাকার মানুষের ঘরে পৌঁছে দেওয়া যায়, কেমন হয়?
সেই ভাবনা থেকেই OrganicO BD এর জন্ম।
২০১১-২০১২ : ঢাকায় প্রথম আমের হোম ডেলিভারি
আমরা যখন শুরু করি, তখন আমাদের কোনো ওয়েবসাইট ছিল না, বড় পেজ ছিল না। ছিল শুধু কয়েকটা কার্টন, একটা নোকিয়া ফোন আর সততার সাহস।
আমরা বাগান থেকে আম পেড়ে, নিজের হাতে বাছাই করে কার্টনে ভরে শুধু ঢাকা সিটির ভেতরে Garden to Home Delivery করতাম। আমরা গর্ব করে বলতে পারি, ঢাকা শহরে আমের হোম ডেলিভারি আমরাই প্রথম শুরু করেছিলাম। তখন কুরিয়ার কোম্পানিও আম নিতে ভয় পেত।
২০১২ সালেও আমরা শুধু নওগাঁর নাক ফজলি আমই দিতাম। কিন্তু সেই বছর আমরা যে সাড়া পেলাম, তা আমাদের কল্পনার বাইরে ছিল। আমাদের ফোন বাজতেই থাকতো। এত অর্ডার আসতো যে আমরা হিমশিম খেয়ে যেতাম। কাস্টমাররা খেয়ে এত খুশি হতেন যে তারাই আমাদের বিজ্ঞাপন হয়ে যেতেন।
কিন্তু একটা কষ্ট ছিল। নাক ফজলি আম খুব অল্প কয়েকদিন থাকে। জুন মাসের মাঝামাঝিতেই সিজন শেষ হয়ে যেত। তখন কাস্টমাররা ফোন দিয়ে বলতেন, “ভাই, আপনাদের আমটা শেষ? চাঁপাইনবাবগঞ্জের আম দিতে পারবেন না? আপনাদের মতো বিশ্বাস করে আর কাউকে পাই না।”
কাস্টমারের এই বিশ্বাসই আমাদের পরের পথ দেখালো।
২০১৩ : ২০ কেজির বাক্স আর নতুন অধ্যায়
২০১৩ সাল থেকে আমরা আমাদের ডেলিভারিকে আরও গোছালো করলাম। আমরা ২০ কেজির শক্ত কার্টন বক্সে হোম ডেলিভারি শুরু করলাম, তখনও শুধু ঢাকা সিটিতে। নাক ফজলি আমের সাথে আমরা যোগ করলাম চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী আম – গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া।
২০১৪ : মে থেকে জুলাই – পুরো আমের সিজন
আমরা একটা জিনিস খেয়াল করলাম, খুব অল্প সময়ের মধ্যেই আমের সিজন শেষ হয়ে যাচ্ছে। মানুষ আরও বেশি দিন আমাদের আম খেতে চায়।
তাই ২০১৪ সাল থেকে আমরা আরও বড় পরিকল্পনা নিলাম। দামুইরহাটের নাক ফজলির সাথে আমরা যোগ করলাম সাপাহারের আম। সাপাহারের আম বাগান বাংলাদেশের অন্যতম সেরা। এর সাথে চাঁপাইনবাবগঞ্জের আমও রইলো। ফলে আমাদের সিজনটা বেড়ে গেল। এখন মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত – প্রায় আড়াই মাস আমরা টানা বাগান থেকে ঘরে আম পৌঁছে দিতে লাগলাম।
আমাদের আমের কোয়ালিটি ছিল ১০০% বাগান থেকে সরাসরি। কোনো আড়ত, কোনো মধ্যস্থতাকারী নেই। বাগান থেকে সরাসরি কাস্টমারের বাসা। এই সততার কারণে ঢাকা শহরে অফলাইনে আমাদের একটা ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে। মে, জুন, জুলাই – এই তিন মাস আমরা পুরো প্যাক থাকতাম। আমাদের কোনো মার্কেটিং লাগতো না, কাস্টমাররাই কাস্টমার নিয়ে আসতেন।
২০১৫ : আমের সাথে লিচুর আবদার
আমের সিজনে অনেক কাস্টমার আমাদের অনুরোধ করতে লাগলেন, “ভাই, আম তো দিচ্ছেন, লিচু দিতে পারবেন না? বাজারের লিচুতে তো রঙ দেওয়া থাকে।”
কাস্টমারের সেই আবদার আমরা ফেলতে পারিনি। ২০১৫ সাল থেকে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের আমের সাথে আমরা যোগ করলাম দিনাজপুরের বিখ্যাত লিচু – বেদানা, বোম্বাই, মাদ্রাজি। একদম বাগান থেকে ভোরে পেড়ে আনা টাটকা লিচু।
২০১৬-২০১৭ : সারা বাংলাদেশের স্বাদ এক ছাদের নিচে
আমরা চাইছিলাম বাংলাদেশের প্রতিটি বিখ্যাত ফল মানুষের কাছে খাঁটিভাবে পৌঁছে দিতে।
২০১৬ সালে আমরা যোগ করলাম রংপুরের গর্ব – হাড়িভাঙ্গা আম।
২০১৭ সালে যোগ করলাম সাতক্ষীরার সবার আগে পাকা হিমসাগর আম। এই বছরটাই ছিল আমাদের জন্য টার্নিং পয়েন্ট। এই বছর আমরা এস এ পরিবহনের সাথে চুক্তি করি। তখন থেকে আমরা শুধু ঢাকা নয়, ঢাকা সহ সকল বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন এলাকায় হোম ডেলিভারি শুরু করি। কাস্টমারদের সুবিধার জন্য আমরা বক্স করলাম ২২ কেজি ও ১২ কেজির। যার যেমন প্রয়োজন।
২০১৮ : Garden থেকে River – নদীর মাছের যাত্রা শুরু
আমরা বুঝতে পারলাম, ফলের মতো নদীর তাজা মাছ নিয়েও মানুষের একই কষ্ট। ঢাকায় পদ্মার ইলিশ বলে যা বিক্রি হয়, তার বেশিরভাগই আসল পদ্মার ইলিশ না।
তাই ২০১৮ সাল থেকে আমরা শুরু করলাম নতুন যাত্রা – River to Home। আমরা চাঁদপুর থেকে সরাসরি পদ্মার অরিজিনাল রুপালি ইলিশ সহ সকল নদীর তাজা মাছ ডেলিভারি শুরু করলাম। নদী থেকে সরাসরি আপনার বাসায়, এক টুকরো কেমিক্যাল ছাড়া।
২০২১ থেকে আজ পর্যন্ত : এখন পুরো বাংলাদেশ এক টাচে
২০২১ সালে আমরা আরও বড় স্বপ্ন দেখলাম। বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষ যেন ঘরে বসেই খাঁটি জিনিসটা পায়। তাই ২০২১ সাল থেকে আমরা শুরু করলাম সারা বাংলাদেশে হোম ডেলিভারি।
এখন আপনি বাংলাদেশের যে কোনো উপজেলায় বসে, ঘরে বসেই এক টাচে পেতে পারেন – নওগাঁর নাক ফজলি, চাঁপাই-সাপাহারের আম, দিনাজপুরের লিচু, রংপুরের হাড়িভাঙ্গা, সাতক্ষীরার হিমসাগর কিংবা চাঁদপুরের পদ্মার ইলিশ ও নদীর তাজা মাছ।
আমাদের অঙ্গীকার, যা আজও একই আছে:
১. আমাদের Google Review চেক করে দেখবেন, আমাদের কোনো Bad Review নেই। আমরা বিশ্বাস করি, রিভিউ কেনা যায় না, অর্জন করতে হয়।
২. আমরা অল্প প্রোডাক্ট ডেলিভারি করবো, প্রয়োজনে ডেলিভারি করবো না, কিন্তু ১০০% ভালো প্রোডাক্ট না হলে আমরা কখনো ডেলিভারি করবো না।
৩. আমরা কার্বাইড মুক্ত ফল সরাসরি বাগান থেকে আপনার বাসায় পৌঁছে দেই।
৪. আমরা River to Home – নদী থেকে এক টাচে, কোনো প্রকার কেমিক্যাল ছাড়া মাছ আপনার বাসায় পৌঁছে দেই।
আমাদের গল্পটা এতটা সহজ ছিল না। আজকের মতো তখন অনলাইন এতটা বিখ্যাত ছিল না, এতটা সহজ ছিল না। আমরা রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি, রাতের পর রাত জেগে বাগানে আম পাহারা দিয়েছি, কুরিয়ারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছি।
আজ ১৪ বছর পর আমরা অনলাইনে একটু একটিভ হওয়ার চেষ্টা করছি, যাতে আমাদের এই ১৪ বছরের বিশ্বাসটা নতুন প্রজন্মের কাছেও পৌঁছে যায়।
OrganicO BD কোনো কোম্পানি নয়, এটা ১৪ বছরের ঘাম, সততা আর আপনাদের ভালোবাসার নাম।
আপনি আমাদের পরিবারের একজন।
– OrganicO BD পরিবার
Garden & River to Home Delivery Since 2011
