কাটিমন / সুইট কাটিমন / বারোমাসি আম 

Baromashi Sweet Katimon Mango from Chapainawabganj - 3-4 pcs per kg - Garden to Home Zero Preservatives by OrganicO BD Since 2011 - Carbide Free Full Matured

কাটিমন, সুইট কাটিমন বা বারোমাসি আম যে নামেই বলা হোক না কেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে প্রিয় আমগুলোর মধ্যে একটি। এটি মূলত থাই লেট ভ্যারাইটির একটি জাত, যা এখন বাংলাদেশে ১২ মাস বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে

এই আম এখন দেশের সব জেলাতেই কম-বেশি চাষ হয়। বিশেষ করে যাদের ছাদ বাগান আছে, তারা অন্তত একটি হলেও কাটিমন আমের চারা লাগান। কারণ গাছটি ঝোপালো হয় এবং প্রথম বছর থেকেই ফলন পাওয়া যায়। এর ব্যাপক চাষ হয় চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ অঞ্চলে।

স্বাদের দিক থেকে বাংলাদেশের যত আম আছে, তার মধ্যে কাটিমন সবচেয়ে বেশি মিষ্টি। অনেক দিন রেখে পাকিয়ে খাওয়া যায়। সাধারণত একটি পাকা কাটিমন ৪ থেকে ৫ দিন রেখে খাওয়া যায়, ভেতরের শাঁস নষ্ট হয় না। সাইজও বেশ ভালো, প্রিমিয়াম কাটিমন ৩ থেকে ৪ টায় ১ কেজি হয়। দেখতে সুন্দর এবং পাগল করা ফ্লেভারের জন্য এটি সবার মনে জায়গা করে নিয়েছে।

কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এই আমটি নিয়ে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। লেট ভ্যারাইটি হওয়ায় ফুল ম্যাচিউরড না হলে কার্বাইড দিয়ে পাকানো হয়, তখন স্বাদ ও ফ্লেভার থাকে না এবং আঁশ বের হয়।

কেন অর্গানিকো বিডি এর কাটিমন সেরা?

অর্গানিকো বিডি নিবন্ধিত বাগান থেকে শুধুমাত্র ফুল ম্যাচিউরড কাটিমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং এপ্রিল মাসে ডেলিভারি করে। কার্বাইড ফ্রি এই আম সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করা হয়। Google Maps এ আমাদের কাস্টমার রিভিউ দেখলেই বুঝতে পারবেন।

বক্স ও দাম:

১. ছোট ফ্যামিলি বক্স – ৬ কেজি (১৯২০ – ২৭০০ টাকা)
২. রেগুলার ফ্যামিলি বক্স – ১২ কেজি (৩৮৪০ – ৫৪০০ টাকা) – সবচেয়ে বেশি চলে
৩. বড় ফ্যামিলি বক্স – ২২ কেজি (৭০৪০ – ৯৯০০ টাকা)

  • সাইজ: সময়ভেদে ৩ থেকে ৫ টায় কেজি
  • দাম: ৩২০ থেকে ৪৫০ টাকা প্রতি কেজি (সিজন অনুযায়ী)
  • বৈশিষ্ট্য: Garden to Home – Zero Percent Preservatives by OrganicO BD Since 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *